বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা এবং তাদেরকে আধুনিক শিক্ষার সুযোগ প্রদান করা। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি নিরলসভাবে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলে অল্প সময়েই বিদ্যালয়টি এলাকার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, সহপাঠ্য কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলার দিক থেকে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে এলাকায় পরিচিত।