শুদ্ধাচার সংক্রান্ত তথ্য :
প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। বিদ্যালয়ে নিয়মিতভাবে শুদ্ধাচার চর্চা বিষয়ক আলোচনা, সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা সৎ, পরিশ্রমী ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
শিক্ষকবৃন্দ নিজের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বিদ্যালয়ে অনিয়ম, অসততা ও অপচয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শালীন আচরণ, দেশপ্রেম ও মানবিকতা গড়ে তোলার মাধ্যমে বিদ্যালয়টি একটি শুদ্ধাচার ভিত্তিক শিক্ষাপরিবেশ তৈরি করেছে।